ইন্টারনেটে ধীরগতি থাকবে ৪দিন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলে রক্ষণাবেক্ষণের কাজ চলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন পর্যন্ত দেশে ইন্টারনেটে ধীর গতি থাকতে পারে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


আরও ৫ লাখ প্রতিবন্ধীর তথ্য চুরি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে। তবে সি-এমই-ডব্লিউই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।