চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত
অর্থনীতি ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাতে চার দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন।
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাকায় পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হবে।
এ সময়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ঊর্ধ্বতন বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করবেন।


