চালু হচ্ছে তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম : গভর্নর

ছবি : সংগৃহীত
২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক খাতে এক যুগান্তকারী অধ্যায় যোগ হতে যাচ্ছে। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না।
চুপ্পুর বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তঃলেনদেন প্লাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজালুপের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় মোজালুপের এই প্লাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।
গভর্নর বলেন, লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এজন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।


