তেল উৎপাদনে শীর্ষ ১০ দেশ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

বিশ্ব জ্বালানি বাজারে বড় বাস্তবতা— মাত্র তিন দেশই নিয়ন্ত্রণ করছে প্রায় ৪০ শতাংশ তেল উৎপাদন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সৌদি আরব—এই তিন শক্তির হাতেই বৈশ্বিক সরবরাহের বড় অংশ।


ই-রিটার্ন দাখিল করেছেন ৪০ লাখের বেশি করদাতা

২০২৫ সালের তথ্য অনুযায়ী, একক দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র। প্রতিদিন প্রায় ১৩ দশমিক ৫৮ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে দেশটি। শেল অয়েল বিপ্লবই বদলে দিয়েছে তাদের অবস্থান।


এরপরেই রয়েছে রাশিয়া ও সৌদি আরব। উৎপাদনে খুব কাছাকাছি এই দুই দেশও বিশ্ববাজারে বড় প্রভাব রাখছে।

অন্যদিকে অঞ্চল হিসেবে মধ্যপ্রাচ্য এখনো সবচেয়ে শক্তিশালী। বিশ্বের মোট তেলের প্রায় এক-তৃতীয়াংশ—৩০ থেকে ৩২ শতাংশ—উৎপাদিত হয় এই অঞ্চল থেকে।

তালিকায় আরও রয়েছে কানাডা, ইরাক, চীন, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল ও কুয়েত।

বিশ্লেষকরা বলছেন, অল্প কয়েকটি দেশের হাতে তেলের নিয়ন্ত্রণ থাকায় বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে এর প্রভাব দিন দিন বাড়ছে।

তেল এখন শুধু জ্বালানি নয়—এটি বিশ্ব ক্ষমতার অন্যতম বড় নিয়ামক।