শাপলা চত্ত্বরের শহিদদের সহযোগিতা করবে সরকার

ফাইল ফটো

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বিগত আওয়ামী লীগ সরকার বর্বর হত্যাকাণ্ড চালায়। এবার সেই শাপলার ঘটনায় শহিদদের পরিবারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১১ অক্টোবর) রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আরও পাঁচ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ, টহল জোরদার

এতে বলা হয়, ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে স্থানীয় সরকার বিভাগ।হেফাজতে ইসলামের আবেদনের প্রেক্ষিতে শহীদ পরিবারের কল্যাণে প্রথমবারের মতো সরকারি সহযোগিতা পেতে যাচ্ছে পরিবারগুলো।’


এর আগে, চলতি বছরের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের জনসংযোগ বিভাগ ওই মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করে। যদিও সংগঠনটি খসড়া তালিকা হিসেবে এটিকে উল্লেখ করে।

শাপলায় শহিদদের সহযোগিতার বিষয়ে আসিফ তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘গত ১২ বছরে শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা কোনো সরকারি সহায়তা পাননি। হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার বিভাগ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুততম সময়ে অর্থবহ ও কার্যকর সহযোগিতা পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করছি আমরা।’