খুলনায় আদালত চত্বরে গুলিবিদ্ধ ২

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

পুলিশ জানায়, খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুইজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুজন হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাঁদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।