রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ছবি : সংগৃহীত
২০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পিএম
দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।
জাতীয় নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করছে না বিজিবি
রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়া উচিত নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়— রাষ্ট্রদ্রোহ আইনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন। তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া এই ধারাটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান দণ্ডবিধির ১২৪-এ ধারাটিকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারির আরজি জানিয়েছেন।


