‘২০০৭-০৯ পর্যন্ত ডিজিএফআই হয়ে ওঠে দেশের প্রধান নিয়ন্ত্রক’

ছবি : সংগৃহীত
০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পিএম
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে ডিজিএফআই হয়ে ওঠে দেশের প্রধান নিয়ন্ত্রক। বিভিন্ন প্রকল্পে সেনাবাহিনীকে নিয়োজিত করে দুর্নীতিগ্রস্ত করা হয়। হাসিনা ভাবতেন দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ।
প্রেমের টানে তুরস্কের যুবক বাংলাদেশে
রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণকালে তিনি এসব কথা বলেন।
ইকবাল করিম ভূঁইয়া আরও বলেন, র্যাবে বেসামরিক পুলিশের সাথে সেনাবাহিনীকে মেশানো মারাত্মক ও ভয়াবহ সিদ্ধান্ত ছিল। বিডিআর বিদ্রোহের পর র্যাব ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়।
শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ রোববার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া রোববার দুপুরে সাক্ষ্য দেওয়া শুরু করেন। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ফের তিনি সাক্ষ্য দিবেন।
আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার বলেন, ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর নামে গীবত করেছেন। একজন সেনাপ্রধানের কাছে আমরা এমনটা প্রত্যাশা করি না।


