ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তানের জন্ম

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সন্তান প্রসব করেছেন মোছা. আম্বিয়া খাতুন নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রসূতি আম্বিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।


আইনজীবীদের সম্মান রক্ষা করতে হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের জন্য সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান আম্বিয়া খাতুন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তার প্রসব ব্যথা ওঠে। এক পর্যায়ে ভোটকেন্দ্রেই কন্যা সন্তান প্রসব করেন তিনি।


এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ্য আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জ সহকারি রিটার্নিং অফিসার ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি বলেন, ভোটকেন্দ্রে সন্তান প্রসবের বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি।