জহিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

ছবি : আওয়ার বাংলাদেশ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

মঙ্গলবার (৩ মার্চ) সকালে জহিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গোডাউন প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া।


এ সময় সংক্ষিপ্ত আলোচনায় গাজী সেলিম মিয়া বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নদীতে জাটকা ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে। জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে বড় আকারের ইলিশ পাওয়া যাবে এবং এর সুফল ভোগ করবেন জেলেরাই।

তিনি আরও বলেন, দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে এবং সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন, ইউপি সদস্য মো. মানিক, মোহাম্মদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।