চট্টগ্রাম থেকে ১২ দিনে ১০০ ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বুধবার (১১ মার্চ) আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১২ দিনে মোট ১০০টি ফ্লাইট বাতিল হলো।


শাহবাগসহ ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

তবে বুধবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত যাত্রীবাহী ৮টি অ্যারাইভাল ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।


চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার বাতিল করা পাঁচটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং ২টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।’

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বর্তমানে সীমিত পরিসরে বন্ধ রেখেছে। এ জন্য ফ্লাইট বাতিল করা হয়।