ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী কার্যক্রমের উদ্বোধন

ছবি : সংগৃহীত
১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
দেশের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে আটক ৭
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ভাতা চালু করেছে সরকার।
ঘোষণা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও এই ভাতার আওতায় এসেছে।
প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যেখান থেকে সংশ্লিষ্ট ধর্মীয় নেতারা নির্ধারিত অংশ অনুযায়ী সম্মানী পাবেন।
সরকার বলছে, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


