তুরস্ক ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভোটারের বয়স কমাতে আগ্রহী নয় কোনো দল
নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কেও যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নিউইয়র্কে ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক এবং কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে।
ফিলিস্তিন সম্প্রতি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। এখন এই পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।


