পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে এরফানুল হকের যাত্রা শুরু

৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
দেশে ভেঙে পড়া বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতে অনিয়ম, দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। বিগত দিনে ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হওয়া জ্বালানি খাতে সংশ্লিষ্টদের সরিয়ে দিয়ে যোগ্য, দক্ষ, মেধাবী ও বিচক্ষণ কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে সরকার।
বিদায়ী ভাষণ দিয়ে ফটোসেশন করলেন প্রধান উপদেষ্টা
বিগত দিনের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি রোধ এবং লাগাম টেনে ধরতে একের পর এক পরিবর্তন আনা হচ্ছে জ্বালানি খাতের দায়িত্বপ্রাপ্ত পদগুলোতে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অন্যতম জনাব এরফানুল হক।
তেল, গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি খাতের সর্বোচ্চ প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনাব এরফানুল হক একজন দক্ষ, মেধাবী, কর্মঠ ও বিচক্ষণ কর্মকর্তা হিসেবে পরিচিত।
পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর সরকারের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তাঁর নেতৃত্বে অনিয়ম, দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ হয়ে জ্বালানি খাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে—এমন প্রত্যাশা সরকারের পাশাপাশি দেশবাসীরও।
পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হক আধুনিক, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন।


