সীমান্তে ভূমিকম্প, কাঁপল সিলেট

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে হঠাৎ কম্পনে সিলেটসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
গৌরব-প্রেরণার মহান একুশে
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর প্রভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলসহ সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়।
উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
এ ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
-6889059347807-68b6a6c1e6675.png)

