দেশে মুক্তিযোদ্ধা রয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএস-এ (ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি) সংরক্ষিত সমন্বিত তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।


নতুন সংসদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘সুজনে’র

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।


স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।