বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিযুক্ত করেছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের জন্য নরেন্দ্র মোদির সরকার তাকে নিয়োগ দিয়েছেন। তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা। সোমবার (২৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক চুক্তি সই

এতে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে ভারতীয় হাইকমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি শিগগিরই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।


ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। ঢাকায় নিযুক্ত সাবেক এই হাইকশিনার ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন।