সায়েদাবাদে মানিক চক্রের দাপট, অভিযোগ থাকলেও নেই প্রতিকার

ছবি : আওয়ার বাংলাদেশ
০৫ মে ২০২৬, ০৩:১৯ পিএম
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মোটর পার্টস ব্যবসার আড়ালে আলাউদ্দিন মানিকের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও আবাসিক হোটেল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, পরিবহন সংশ্লিষ্টদের তার দোকান থেকে জোরপূর্বক যন্ত্রাংশ কিনতে বাধ্য করা হয়। অমান্য করলে মারধর ও হুমকির শিকার হতে হয়।
এনআইডি সংশোধন কার্যক্রম চালু
অভিযোগ রয়েছে, মানিক ও তার সহযোগীদের একটি সংঘবদ্ধ চক্র এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখছে। একই সঙ্গে তার প্রতিষ্ঠান থেকে নিম্নমানের পণ্য বেশি দামে বিক্রি করা হচ্ছে।
একাধিক মামলা ও জিডি থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের ভাষ্য, ‘প্রতিবাদ করলেই আসে হুমকি।’ তবে এসব বিষয়ে অভিযুক্ত মানিকের বক্তব্য জানতে একাধিকবার ফোনকলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু দৈনিক আওয়ার বাংলাদেশকে বলেন, ‘অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


