ঈদ উপলক্ষে পত্রিকা ৫ দিন বন্ধ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ মে ২০২৬, ০২:২৬ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ সময়ে দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে জানানো হয়েছে। সোববার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সাবেক সিইসি আব্দুর রউফ আর নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।


এছাড়া ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নোয়াবের সব সদস্যকে বিষয়টি অনুসরণের অনুরোধ জানানো হয়।

নোয়াব ছুটি
ঈদুল আজহা
পত্রিকা বন্ধ