চরমোনাই পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত
১৮ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
ফের রিমান্ডে আনিসুল-জ্যাকব, গ্রেপ্তার আরও ৮
সোমবার বিকালে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় চরমোনাই পীর বলেন, বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ব্যাপারে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি।


