নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত
৩০ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের সময় পুলিশ, সেনা সদস্য এবং সাদা পোশাকধারীদের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হন। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
এস আলম গ্রুপ কি সরকারের সঙ্গে সমঝোতা করেছে, প্রশ্ন হাসনাতের
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের উচ্চপর্যায়ের পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলেন। এসময় নুরুল হক নুর শুক্রবারের হামলার ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেন। ড. ইউনূস তাকে আশ্বস্ত করেন যে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম হাসপাতালে গিয়ে নুরের খোঁজখবর নেন।


