প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি

ছবি : সংগৃহীত
০২ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আইডি হ্যাকের দাবি রহস্যজনক : রিজভী
রোববার (২ নভেম্বর) সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ সময় তিনি গণভোট কখন হবে তা নিয়ে বিএনপি-জামায়াতকে কুতর্ক না করার আহ্বান জানান।
দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এর মধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে বলেনও জানান তিনি।


