জরুরি সফরে লন্ডনে সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার (১ নভেম্বর) লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সংস্কার নিয়ে কাজ করছে এলিয়েনরা : জিএম কাদের
জানা গেছে, গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে লন্ডনে ডেকে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে কী কারণে এই তলব সেটি নিয়ে বিস্তারিত জানা যায়নি।


