‘তারেক ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পিএম
বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান তিনি।
ভোটে ‘ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের
মমতা তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’
তিনি লেখেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’


