নিষিদ্ধের বিল সংসদে পাস, আ’লীগের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
জাতীয় সংসদে আজ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাসের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে ‘ইতিহাসের ন্যাক্কারজনক অধ্যায়’ বলে উল্লেখ করা হয়েছে।
কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই : মির্জা ফখরুল
বিবৃতিতে বলা হয়, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
দলটির দাবি, এই সিদ্ধান্ত কেবল একটি দলের বিরুদ্ধে নয়, বরং দেশের রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চার জন্যও হুমকি। এতে রাষ্ট্র একদলীয় বা স্বৈরতান্ত্রিক ধারার দিকে ধাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আওয়ামী লীগ আরও বলেছে, কোনো রাজনৈতিক দলের শক্তি আসে জনগণ থেকে। দমন-পীড়ন বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে সেই শক্তিকে দীর্ঘদিন দমিয়ে রাখা সম্ভব নয়।
বিবৃতিতে দেশের গণতন্ত্রকামী জনগণ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলটি জানায়, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণ ও গণতন্ত্রের বিজয়ই চূড়ান্ত সত্য।


