নোয়াখালী ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৬, ০৫:২৩ পিএম

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে এন বি এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা

একই দিনে সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহ্বায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।


জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।

৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহসভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহসাধারণ সম্পাদকসহ পৃথকভাবে প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।