গঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

ছবি : সংগৃহীত

মো: সিফাত হোসাইন

০৯ মে ২০২৬, ০৩:২৮ পিএম

সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। খুব সহসাই আসতে পারে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা। 


বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি ঘোষিত হয়েছে ২০২২ সালে। এর সভাপতি এস এম জিলানী সভাপতি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান দুজনই সংসদ সদস্য হয়েছেন। দুজনকেই এলাকায় নিয়মিত সময় দিতে হচ্ছে তাই, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ধরে রাখতে নতুন কমিটির আলোচনা শোনা যাচ্ছে।


স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ সাধারণত ৩ বছর। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গেল বছরের সেপ্টেম্বরে। বিগত আন্দোলনে রাজপথের ভূমিকা , নির্যাতন সব কিছু বিবেচনা করে আগামী কমিটি মূল‍্যায়িত হবে সব প্রত‍্যাশা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন এর সর্বাধিক আলোচিত। এছাড়া আলোচনায় আছে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন এর নাম।

তুহিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ দিয়ে রাজপথে লড়াই করেছি। দল থেকে যখন যে নির্দেশনা দিয়েছে, কোনো দিকে না তাকিয়ে তা বাস্তবায়ন করেছি। অসংখ্যবার কারাবরণ করেছি। রিমান্ড-নির্যাতন সহ্য করেছি। পরিবার পরিজন দূরে ঠেলে রাজপথে দিনরাত কাটিয়েছি। গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্চাসেবক দলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে লড়াই করে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। বিএনপি চেয়ারম্যান আমার উপর যখন যে দ্বায়িত্ব দিয়েছে তা, সততার সাথে যথাযথ পালন করার চেষ্টা করেছি। বর্তমানে আলোচিত প্রার্থীদের মধ‍্যে সবচাইতে বেশী মামলার আসামী, সবচাইতে বেশী নির্যাতিত ও সবচাইতে বেশী কারাবরন করেছি। আগামী দিনে দল আমাকে যেখানে যে দ্বায়িত্ব দেয় তা যাথাযথভাবে পালন করবো। তারেক রহমানের সাবার আগে বাংলাদেশ স্লোগান বুকে ধারন করে দল ও দেশকে এগিয়ে নিতে নিজেকে নিবেদিত রাখবো। তাই আমার বিশ্বাস দল আমার সঠিক মূল্যায়ন করবে।


কমিটি পুনর্গঠন প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠনের কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওনার প্রতিআমার পূর্ণ আস্থা আছে তিনি উপযুক্ত ব্যক্তিকে সংগঠনের নেতৃত্ব দিবেন বলে বিশ্বাস করি।

স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন,বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, যারা তৃনমূলকে সংগঠিত করে সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন, আমার বিশ্বাস আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক তাদেরকে তিনি মূল্যায়ন করবেন।বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও আমলনামা যাচাই-বাছাই শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই ছাত্রদল ও যুবদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নতুন কমিটি
স্বেচ্ছাসেবক দল নেতৃত্ব