শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

০৯ মে ২০২৬, ০৪:৪০ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিপুল বিজয় রাজ্যের জনগণের প্রত্যাশার প্রতিফলন।
ভোটে পক্ষপাতিত্বের সুযোগ নেই, এনসিপিকে ড. ইউনূস
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রীসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে। একইসঙ্গে বাংলাদেশ ও ভারত-এর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ী সকল জনপ্রতিনিধি এবং পশ্চিমবঙ্গের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।


