বারবার সীমান্তে রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না : রিজভী

ছবি : সংগৃহীত
১০ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
বারবার সীমান্তকে রক্তাক্ত করলে প্রতিবেশি দেশের (ভারত) সঙ্গে কখনই ভালো সম্পর্ক গড়ে ওঠে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন : ফখরুল
রিজভী বলেন, সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? শনিবারও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে।
তিনি বলেন, বারবার সীমান্ত রক্তাক্ত করে ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে চাইলে তাদের সহিংসতার মনবৃত্তি পরিহার করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিচালনা করবে। তেমনি ভারত আরেকটি দেশ—তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। তারা সুখে শান্তিতে থাকুক আমরা সুখে শান্তিতে থাকব—একটি সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কোনো ফাঁপা কমিটমেন্ট করেননি, অতীতে ১০ টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে কাজ দেব; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তারেক রহমান করেননি।


