আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেখা করতে পারছেন স্বজনদের সঙ্গে

ছবি : সংগৃহীত
১৪ মে ২০২৬, ০৩:৩৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ। বর্তমানে তিনি আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন। সোমবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াত
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন মির্জা আব্বাস।
পরিবারের সদস্যদের আগ্রহ রয়েছে ঈদের আগে দেশে ফেরার। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।


