‘হ‍্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান আজহারির

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পিএম

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ সিল দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা

তিনি লিখেছেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে ‘হ‍্যাঁ’ দিন। Say ‘YES’ for Future Bangladesh.


এ ছাড়া নিজের পোস্টের মন্তব্য ঘরে আজহারি আরও লিখেছেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই, সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে— গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোনো বিকল্প নেই। তবে পরবর্তীতে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল‍্যবোধবিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে অবশ্যই এ দেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ।