পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪১৩ রানে

ইসমাইল হাসান
০৯ মে ২০২৬, ০৩:৩৩ পিএম
৪১৩ রানে অলআউট বাংলাদেশ
অর্থ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে মুখ খুলেছে বিসিবি
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সময় নিয়ে হলেও ৪০০ কিংবা তার চেয়ে বেশি রান চান স্কোরবোর্ডে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে অধিনায়কের ওই কথা মান রেখেছে বাংলাদেশি ব্যাটাররা। প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৯১ রান আসে মমিনুল হকের ব্যাটে। আর ৭১ রান করেন মুশফিকুর রহিম। পাকিস্তানের হয়ে ফাইফার নেন মুহাম্মদ আব্বাস।
শেষ ১০ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে চারবার ৪০০ কিংবা তার চেয়ে বেশি রান করেছে বাংলাদেশ। এই চার ম্যাচের কোনটিই হারেনি বাংলাদেশ। এবারও কী ম্যাচ ভাগ্য সে পথেই হাঁটবে?
বাংলাদেশ পাকিস্তান টেস্ট
নাজমুল শান্ত সেঞ্চুরি
বাংলাদেশ ৪১৩ রান


