টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ০১:৫৮ পিএম
প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ের পর এবার টেস্ট র্যাঙ্কিংয়েও তার স্বীকৃতি মিলেছে। প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সাতে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। যা বাংলাদেশের সেরা টেস্ট র্যাঙ্কিং।
অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান
২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ। আজ সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে সাতে উঠেছে তারা। বাংলাদেশ এগিয়েছে দুই ধাপ। আর পাকিস্তানের অবনতি হয়েছে দুই ধাপের। তারা এখন আটে অবস্থা করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ নেমে এখন ৯ নম্বরে অবস্থান করছে। শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে ছয়ে উঠে গেছে।
বরাবরের মতো শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তার পর দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।


