যা আছে জুলাই জাতীয় সনদে

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

১৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর এই সনদে রাজনৈতিক দলগুলোর সই করার কথা রয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কমিশন।


বগুড়ার শেরপুরে সরকারি কলেজ সড়ক অবহেলায় বেহাল

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ সই করা চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত ভাষ্য আপনার অবগতির জন্য পাঠানো হলো।’


সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

চূড়ান্ত সনদে বলা হয়েছে, এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে ‘তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে’ সংযুক্ত করা হবে এবং স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো এ সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনও আদালতে প্রশ্ন তুলবে না।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, অবিলম্বে ‘বাস্তবায়নযোগ্য’ যেসব বিষয় রয়েছে তা অন্তবর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে।

মূলত গত ১১ সেপ্টেম্বর দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে সংস্কার কমিশনে আলোচনা হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত বা ভিন্নমতের বিষয়গুলোও চূড়ান্ত কপিতে তুলে ধরা হয়েছে।