ঢাকা–৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি : আওয়ার বাংলাদেশ
২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
যা আছে ইসির নির্বাচনী রোডম্যাপে
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকা–৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি আনুষ্ঠানিকভাবে থানা নির্বাচন অফিসার ইউসুফ রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কৃষিবিদ সুমন আনসারী মনা, ব্যবসায়ী সিরাজউদ্দৌলা খোকন, কৃষকদল দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, এ এস এম শামীম, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. হজরত আলী এবং যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এহেতাশেম উদ্দিন নকিব। এছাড়া যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারেকুল ইসলাম তারেকও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা বলেন, গণতান্ত্রিক ধারায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।


