বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

ছবি : সংগৃহীত
১০ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
রাজধানীর বঙ্গভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
সাবেক সিইসি আব্দুর রউফ আর নেই
নিহত রিপন (৪৫) শেরপুর জেলার নবীনগর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে এবং সুলতান (৪০) একই জেলার সদর উপজেলার ব্যাপারীবাড়ী গ্রামের জমশেদ আলী ছেলে। তারা দুজনই রাজধানীর শান্তিনগর এলাকায় মুরগির ব্যবসা করতেন।
দুর্ঘটনাকবলিত ভ্যানটির চালক ও নিহত রিপনের প্রতিবেশী শাহীন জানান, কাপ্তানবাজার থেকে মুরগি কিনে ভ্যানে করে তারা তিনজন শান্তিনগরের দিকে যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনে সড়কে পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গেলে রিপন আর সুলতান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


