প্রধানমন্ত্রীর ওমরা সফর স্থগিত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

ঈদুল ফিতরের পরপরই ওমরা পালনে সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সম্প্রতি শুরু হওয়া মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হচ্ছে না হলো না প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে।


বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।


প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীরও যাওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরায় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরায় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি। লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন।

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরা পালন করেছিলেন। ওমরা শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান।